| নিরাপদ আবাসন প্রত্যেক মানুষের জন্মগত ও মৌলিক অধিকার। আশালয় হাউজিং এণ্ড ডেভেলপারস্ লিঃ বাস্তবতার নিরিখে আপনার কাঙ্খিত আবাসনের নিশ্চয়তা বিধান করার দৃঢ় ব্যক্ত করছে এবং এ লক্ষে বাস্তবায়নে ২০০৮ থেকে যাত্রা শুরু করেছে।
সমসাময়িক স্থাপত্যশৈল্য আশালয় হাউজিং এণ্ড ডেভেলপারস্ লিঃ বাস্তবতা, কার্যপ্রণালী ও সৌন্দর্য গত দিক দিয়ে একটি অভূতপূর্ব সুন্দর উপশহর ঢাকার অতি নিকটে তৈরী করছে। যেখানে থাকবে শান্তি, নিরাপত্তা এবং বসবাস যোগ্য প্রচুর খোলা জায়গা, সাজানো রুচিসম্মত পরিসর হাটার জায়গা।
যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন শীতলক্ষা নদীর দৃশ্য, পর্যাপ্ত প্রাকৃতিক দৃশ্য, নিরিবিলি সবুজ শ্যামল ঘেরা পরিবেশ।
উন্নত নকশাঁবিদ, স্থাপত্য, প্রকৌশল দ্বারা উন্নয়নের প্রতিটি ধাপ পরিচালিত হচ্ছে যাতে করে নির্দিষ্ট ও সঠিক সময়ে একটি সম্পূর্ণ নির্ভরযোগ্য উপশহর হিসেবে গড়ে ওঠে আপনার আবাসস্থল।
উদ্দেশ্য
আমাদের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভাল, পরিকল্পিত ও বসবাসের জন্য যোগ্য জায়গা গুলো খুজে বের করা এবং সেখানে আমাদের মেধা, প্রকৌশল দ্বারা পরিবেশ বান্ধব উন্নতমানের সুযোগ সুবিধা সহ পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা যা আমাদের গ্রাহকদের স্বপ্নের বাড়ি হয়।
লক্ষ্য:
আমাদের লক্ষ্য প্রপ্রার্টি ডেভেলপমেন্টের পরিধি বৃদ্ধি করা এবং একটি শক্তিশালী গ্র“প গঠন করা এই গ্র“পের দেশে এবং দেশের বাহিরে কার্যপরিচালনা করবে এবং যে কোন পরিস্থিতিতে কার্য পরিচালনা করতে পারবে।
আমাদের ম্যানেজমেন্ট নিম্ন বর্ণিত নীতিমালা ফোকাস করে-
- নিজেদের দেশের সেরা ডেভেলপার কোম্পানিতে পরিনত করা।
- দেশের যে কোন অঞ্চলে কাজ করার মান ও নির্ভরযোগ্যতা বাড়ানো।
- গ্রাহকদের সেবা পরিধি বাড়ানো।
- সব সময় বর্তমান পরিস্থিতি অনুযায়ী উপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে আমাদের গ্রাহকদের সর্বাত্তক সহযোগীতা ও সুবিধা প্রদান।
|